Friday, June 12, 2026
HomeSingaporeআগামী দিনগুলিতে সিঙ্গাপুর ভ্রমণের সময় RMI সার্টিফিকেট কি বাধ্যতামূলক? কার কাছ থেকে,...

আগামী দিনগুলিতে সিঙ্গাপুর ভ্রমণের সময় RMI সার্টিফিকেট কি বাধ্যতামূলক? কার কাছ থেকে, কীভাবে পেতে হয়!

আজকাল উচ্চশিক্ষিত, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেটধারী অনেকেই সিঙ্গাপুরে কাজ করতে আসছেন।

অন্যদিকে, ভুয়া সার্টিফিকেট নিয়েও অনেকে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন।

কিন্তু ভুয়া সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুরে এসে ধরা পড়লে এমনকি জেল পর্যন্ত হতে পারে।

এসব সমস্যার সমাধানে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার (MOM) ‘আরএমআই’ নামে একটি পদ্ধতি চালু করেছে।

আরএমআই (রিস্ক ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স) হলো মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার (MOM) কর্তৃক আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষে MOM থেকে একটি আরএমআই সার্টিফিকেট ইস্যু করা হয়।

সিঙ্গাপুরে যাওয়ার সময় এই আরএমআই সার্টিফিকেটটি প্রয়োজন কিনা এমন প্রশ্ন করা হলে, আরএমআই সার্টিফিকেট নিয়ে যাওয়াই উত্তম।

কারণ, আরএমআই সার্টিফিকেট নিয়ে আপনি অনেক সুবিধা পাবেন, যেমন – ভিসা অনুমোদন পেতে সুবিধা, দ্রুত চাকরি পাওয়া ইত্যাদি।

অনেক কোম্পানিই আরএমআই সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দিয়ে থাকে।

ভুয়া সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুরে প্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধির কারণে আরএমআই সার্টিফিকেটের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

এমনকি কিছু কোম্পানি আরএমআই সার্টিফিকেট বাধ্যতামূলক করে থাকে। ভবিষ্যতে আরও অনেক কোম্পানি এই সার্টিফিকেটটি চাইতে পারে।

আপনি নিজ দেশ থেকে সিঙ্গাপুর যাত্রার সময়ই আরএমআই সার্টিফিকেটটি নিতে পারেন অথবা সিঙ্গাপুর পৌঁছেও নিতে পারেন।

তবে সিঙ্গাপুরে যাওয়ার আগে দেশ থেকেই আরএমআই সার্টিফিকেট নিয়ে যাওয়া বেশি সুবিধাজনক।

মিনিস্ট্রি অব ম্যানপাওয়ারের (MOM) ওয়েবসাইটের আরএমআই সেকশনে গিয়ে নিজে নিজেই আবেদন করে আরএমআই সার্টিফিকেট নিতে পারেন।

এছাড়া, এজেন্সির মাধ্যমেও সার্টিফিকেট নিতে পারেন। মিনিস্ট্রির ওয়েবসাইটে নিলে খরচ পরবে প্রায় S$98.10.।

এজেন্সির মাধ্যমে নিলে খরচ আরও কিছুটা বেশি হবে।

আরএমআই সার্টিফিকেট নেওয়ার পদ্ধতি ঠিকমতো না জানলে এজেন্সির মাধ্যমে নেওয়াই ভালো।

কোনো তথ্য ভুল দিলে সার্টিফিকেট পেতে দেরি হতে পারে। আপনি যদি সঠিকভাবে আবেদন করতে না জানেন, তাহলে আপনি এজেন্সিকে RMI শংসাপত্র প্রয়োগ করতে বলতে পারেন

আরও পড়ুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments