প্রথম ভিসা অনুমোদন পাওয়াটা খুব জরুরি যখন আপনি বিদেশে যাবেন
বিদেশে কাজের সুযোগ পেলে বিভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হয়। আপনি সিঙ্গাপুরে যে ধরনের পাস বা পারমিটে কাজ করতে যাচ্ছেন, সেই অনুযায়ী ভিসা অনুমোদনের সময় লাগবে।
এজেন্টের মাধ্যমে বা নিজে আবেদন করার পরে ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন আপনার ভিসা অনুমোদিত হয়েছে কিনা।
সিঙ্গাপুরের ভিসা অনুমোদনে ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের কয়েক ঘন্টা থেকে কয়েক মাসও সময় লাগতে পারে। আপনি যে ধরনের পাসের জন্য আবেদন করছেন তার উপর নির্ভর করে সময় কমবেশি হবে।
ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে, অনুমোদন পেতে সাধারণত কয়েক ঘন্টা থেকে ৩ দিন পর্যন্ত লাগতে পারে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাধারণত এক কার্যদিবসের মধ্যে অনুমোদনের স্ট্যাটাস দেখা যাবে। স্ট্যাটাস হিসেবে Pending, Approve বা Reject দেখাতে পারে।
আবেদন করার পর প্রথমে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্ট্যাটাস Pending দেখাবে। এরপর স্ট্যাটাস অনুমোদিত (Approve) অথবা প্রত্যাখ্যাত (Reject) এ পরিবর্তন হবে।
পিসিএম পারমিট, শিপইয়ার্ড ইত্যাদির ক্ষেত্রেও বেশিরভাগ সময় একদিনের মধ্যেই অনুমোদন মিলে যায়। বড়জোর আপনাকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে তিন দিন পরেও যদি স্ট্যাটাস না দেখায়, আপনি এজেন্টের সাথে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন।
TEP Pass এবং TWP সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে অনুমোদিত হয়। বেশি হলে অনুমোদন পেতে দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।
S Pass এবং E Pass এর অনুমোদনে অন্যান্য পাসের তুলনায় একটু বেশি সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে S Pass এবং E Pass দুই সপ্তাহের মধ্যে অনুমোদিত হয়ে যায়। তবে কখনও কখনও এক মাসের বেশিও লাগতে পারে।
যেসব পাসের কথা বলা হলো, সেগুলোর ক্ষেত্রে উল্লেখিত দিনগুলোর মধ্যে যদি ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্ট্যাটাস (Pending বা Reject) না দেখানো হয়, তাহলে এজেন্টের সাথে যোগাযোগ করে জেনে নেওয়া ভালো।
কিছু কিছু ক্ষেত্রে ভুয়া এজেন্টের মাধ্যমে আবেদন করলে এমনও হয় যে, স্ট্যাটাস দেখালেও “No Record Found” লেখাটি ভেসে ওঠে ।
তাই এজেন্ট নির্বাচনে খুব সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন
- ২০২৪ সালে সিঙ্গাপুরে কোন কোন পাস, পারমিটের জন্য কত টাকা বেতন দেওয়া হয়! সম্পূর্ণ বিবরণ!
- সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নিয়ম কার্যকর! বেতন, DRC পরিবর্তন!
- আগামী দিনগুলিতে সিঙ্গাপুর ভ্রমণের সময় RMI সার্টিফিকেট কি বাধ্যতামূলক? কার কাছ থেকে, কীভাবে পেতে হয়!
- সিঙ্গাপুর ভ্রমণের জন্য অগ্রিম অর্থ প্রদান করা কি নিরাপদ? জাল এজেন্টদের ভয় আর নেই
- সিঙ্গাপুরে কাজের সংখ্যা বাড়ছে, কিন্তু একটা ঝামেলা আছে!
