Friday, June 12, 2026
HomeSingaporeসিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?

সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?

সিঙ্গাপুরে বিদেশ থেকে অনেক কর্মীই নানান কাজের জন্য আসেন।

বিভিন্ন ধরনের PASS নিয়ে আসা লোকজন ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত হন।

এভাবে, অনেকেই General Worker হিসেবে সিঙ্গাপুরে আসেন। এইসব General Workerদের মধ্যে গাড়ি চালানোর কাজটাই বেশি পছন্দের।

ড্রাইভিং বা গাড়ি চালানোর চাকরির জন্য DRIVING LICENSE লাগে। ড্রাইভিংয়ের কাজে বেতনও একটু বেশি পাওয়া যায়।

কোম্পানি আর কাজের ধরন অনুযায়ী বেতন আলাদা হয়।

তবে সাধারণত SGD $1,600 থেকে SGD $2,000 এর মধ্যে মাইনে পাওয়া যায়।

সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স পাওয়া একটু কঠিন। লাইসেন্স নেওয়ার খরচও বেশি।

তেমনি, PDL নেওয়ার পরে ক্লাসে যোগ দেওয়ার জন্য Waiting Time বা অপেক্ষার সময়টা লম্বা। মানে, ৬ মাস থেকে শুরু করে ৯ মাসও লাগতে পারে।

এছাড়া, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার খরচ পরে SGD $2,200 থেকে SGD $2,800 এর মতো।

ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে Register করতে হয়।

এই সময় চোখের পরীক্ষা করা হবে এবং ছবি তোলা হবে। এর খরচ SGD $200 থেকে SGD $280।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে একটি Account দেওয়া হবে। এই একাউন্ট থেকে আপনি নিজের প্রোফাইল এবং অগ্রগতি দেখতে পারবেন।

এরপর Theory Exam বা তত্ত্ব পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দুই ধরনের – Basic Theory Exam এবং Final Theory Exam।

আপনি যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় পরীক্ষা দিতে পারবেন। Basic ও Final বই আছে, সেগুলো সংগ্রহ করে পড়া যায়।

তত্ত্ব পরীক্ষার জন্য ক্লাসও হয়। Basic এবং Final – এ Practice ও Evaluation আছে। এগুলো শেষ করতে হবে।

তারপর পরীক্ষায় পাশ করে PDL (Provisional Driving Licence) নিতে হবে। এর খরচ SGD $25 পর্যন্ত।

PDL নেওয়ার পর Driving Class Book করতে হবে। 25 থেকে 30 Classes পর্যন্ত Attend করা ভালো।

সবশেষে Final driving দিতে হয়। Inspect করার জন্য ট্রাফিক পুলিশও থাকবেন। ফাইনাল ড্রাইভিংয়ে পাশ করলেই Driving Licence পাওয়া যাবে।

আরও পড়ুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments