Friday, June 12, 2026
HomeSingaporeসিঙ্গাপুরে Over Time কাজের জন্য কত টাকা দেওয়া হয়? কীভাবে গণনা করা...

সিঙ্গাপুরে Over Time কাজের জন্য কত টাকা দেওয়া হয়? কীভাবে গণনা করা হয়? কত টাকা দিতে হবে!

সিঙ্গাপুরে কাজ করতে এলেও যে ধরনের পাসেই আসুন না কেন, বেতন হবে কাজ ও অভিজ্ঞতার ভিত্তিতে।

সেক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকবে কাজের জন্য। মানে দিনে ৮ ঘণ্টা, আবার কোনো কোনো কাজে ১০ ঘণ্টা পর্যন্ত।

তাছাড়া, বেশিরভাগ চাকরিতেই ‘ওভারটাইম’ বা ‘OT’ থাকে।

ওভারটাইম করা আবার বাধ্যতামূলক না। আপনি চাইলে করতে পারেন, আরও বেশি বেতন পেতে চাইলে।

বেসিক বেতনের চেয়ে একটু বেশি টাকাই দেওয়া হয় ওভারটাইমের জন্য।

বিভিন্ন কোম্পানিতে ওভারটাইমের পরিমাণ আলাদা হয়। কোনো কোনো জায়গায় সর্বোচ্চ ২ ঘণ্টা, আবার কোথাও ৩ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম করা যায়।

কোম্পানি যে সময়সীমা দেয় তার ভিত্তিতেই ওভারটাইম করতে হয়।

এবার দেখা যাক কিভাবে ওভারটাইম হিসাব করা হয়।

উদাহরণস্বরূপ, যদি কোনো সাধারণ কর্মী ১০ ঘন্টা কাজের জন্য দৈনিক SGD $20 মজুরি পান, তাহলে প্রতি ঘণ্টায় তার বেতন হবে $2।

যদি ওভারটাইম হিসেবে মূল বেতনের দেড় গুণ দেওয়া হয়, তবে ওভারটাইমে প্রতি ঘন্টায় মজুরি পাওয়া যাবে $3।

যদি কোনো সাধারণ কর্মী এক মাসে ৭০ ঘন্টা ওভারটাইম করেন, তবে ওভারটাইম বাবদ তিনি বাড়তি পাবেন 70 × 3 = SGD $210।

আবার ওভারটাইম যদি মূল বেতনের দ্বিগুণ হয়, তবে 70 ঘন্টা ওভারটাইমের জন্য পাওয়া যাবে 70 × 4 = SGD $280।

SGD $600 মূল বেতন এবং SGD $210 ওভারটাইম মজুরি ধরে (মূল বেতনের দেড় গুণ), এক্ষেত্রে মাসিক মোট আয় হবে SGD $600 + SGD $210 = SGD $810।

প্রতিদিন ওভারটাইম করলে অবশ্যই হিসাব রাখতে হবে কতক্ষণ করেছেন!

সেই সাথে ওভারটাইমের জন্য কত টাকা পাওনা সেটাও লিখে রাখুন। তারপর বেতন আসলে, আপনার হিসেব করা বেতন আর আসল বেতনের সাথে মিল আছে কিনা দেখে নিন।

না মিললে কোম্পানিকে জিজ্ঞেস করতে পারেন। অনেক চাকরিতেই বেতন হিসাব করতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যায়।

কাজেই, জিজ্ঞেস করে আপনার প্রাপ্য বেতন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

আরও পড়ুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments