আপনি সিঙ্গাপুরে কাজের জন্য প্রথমবার আসছেন, নাকি আগে এসেছিলেন আর ফের আসছেন – যেভাবেই আসুন না কেন, মেডিকেল চেকআপ তো করাতেই হবে।
মেডিকেল চেকআপের মাধ্যমে আমাদের শরীরে কী কী সমস্যা আছে তা ভালোভাবে জানা যায়।
মেডিকেল চেকআপে যদি কোনও সমস্যা না ধরা পড়ে, তাহলে সোজা কাজে যোগ দিতে পারবেন।
কিন্তু মেডিকেল রিপোর্টে যদি ‘UNFIT’ বলে আসে, তাহলে দেশে ফেরত পাঠিয়ে দেবে! তারপর দেশে গিয়ে সমস্যার সমাধান করে তবেই আবার সিঙ্গাপুর আসতে হবে।
কোম্পানিতে কাজ করার সময় শরীরে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে কোম্পানিই চিকিৎসার খরচ বহন করবে।
আপনি যেই পাস বা পারমিটেই কাজ করতে আসুন না কেন, মেডিকেল চেকআপ তো করতেই হবে। সিঙ্গাপুরে আসার দুই সপ্তাহের মধ্যে এই মেডিকেল চেকআপ সেরে ফেলতে হবে।
চলুন দেখে নেওয়া যাক মেডিকেল চেকআপে কী কী ধরনের পরীক্ষা করা হয় এবং সেগুলোর ফলাফল কেমন হওয়া উচিত।
চেকআপে প্রথমে ইউরিন টেস্ট করা হবে, এতে শরীরে সুগারের মাত্রা আর অন্যান্য সমস্যা ধরা পড়বে।
এরপর চোখের পরীক্ষা হবে, এতে দুই চোখের দৃষ্টিশক্তি কতটা তা দেখা হবে। বিশেষ করে আপনি যদি ড্রাইভার হিসেবে সিঙ্গাপুরে আসেন তাহলে ‘কালার ব্লাইন্ড টেস্ট’ করতে হবে।
এই পরীক্ষাটা মূলত গাড়ি চালানোর সময় ট্রাফিক লাইটের রং ঠিকমতো চিনতে পারেন কিনা তা দেখার জন্য করা হয়।
এরপর রক্ত পরীক্ষা হবে, এতে সুগারের মাত্রা, হিমোগ্লোবিনের মাত্রা এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে HIV, যক্ষ্মা (টিবি), সিফিলিস, ম্যালেরিয়া আছে কিনা তা দেখা হবে।
এছাড়াও আপনার বুকের এক্স-রে করা হবে। এরপর ডাক্তার পরীক্ষা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন।
আপনি কী কী ভ্যাকসিন নিয়েছেন তাও দেখা হবে।
এছাড়া ব্লাড প্রেসার, কোলেস্টেরল ইত্যাদিও পরীক্ষা করা হবে। এগুলো নির্দিষ্ট মাত্রার বেশি হলে মেডিকেলে ‘UNFIT’ হওয়ার সম্ভাবনা বাড়ে।
মেডিকেলে ‘UNFIT’ হয়ে দেশে ফেরত গিয়ে আবার সিঙ্গাপুরে আসতে চাইলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
তাই, সিঙ্গাপুরে আসার আগেই নিজের দেশে একটি মেডিকেল চেক-আপ করিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করে নিলে সিঙ্গাপুরে এসে অযথা হয়রানি এড়ানো যায়।
আরও পড়ুন
- ২০২৪ সালে সিঙ্গাপুরে কোন কোন পাস, পারমিটের জন্য কত টাকা বেতন দেওয়া হয়! সম্পূর্ণ বিবরণ!
- সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নিয়ম কার্যকর! বেতন, DRC পরিবর্তন!
- 2024 সালে সিঙ্গাপুরে SOC (Safety) তে নতুন নিয়ম! ক্লাস, পরীক্ষা কিভাবে? পাস কিভাবে?
- ২০২৪ সালে সিঙ্গাপুরে যেতে কোন কোন Pass, Permit Visa-র জন্য কত (Approval) সময় লাগবে?
- সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?
