সিঙ্গাপুরে চাকরি পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে।
আমাদের অনেকেই মনে করি যে, শুরুতে যদি কিছু টাকা থাকে সেটা এজেন্টকে দিয়ে যেভাবেই হোক সিঙ্গাপুর চলে আসা উচিত।
এতে সমস্যা হলো, যে টাকা শুরুতে দিতে হয় সেটা বেশি হয়ে গেলে একটা ভয় তৈরি হয়। ভয়টা হলো, সিঙ্গাপুরে গিয়ে যে টাকা উপার্জন হবে সেই টাকা আর এজেন্টকে দেওয়ার টাকা যদি একই রকম হয়ে যায় তখন কী হবে!
তাহলে কি দেশে এজেন্টকে টাকা না দিয়ে যাওয়া ভালো নয়?
আসুন, তাহলে দেখে নিই এজেন্ট শব্দটাই উচ্চারণ না করে কীভাবে সিঙ্গাপুরে চাকরির আবেদন করা যায়।
লিঙ্কডইন – চাকরি খোঁজার আঁতুড়ঘর
বিশেষ করে চাকরি খুঁজতে গিয়ে এখন লিঙ্কডইনই সবচেয়ে উপযোগী সাইট হয়ে উঠছে। জানেন কেন?
খেলাধুলা বা বিনোদন লিঙ্কডইনের মূল কাজ না, এর মাধ্যমে সবাই মূলত জ্ঞান বিনিময় করে, চাকরি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, বিজ্ঞান-প্রযুক্তির খবরাখবর রাখে।
স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় কোম্পানি, সব গুরুত্বপূর্ণ মানুষজন লিঙ্কডইনেই জড়ো হন।
কীভাবে লিঙ্কডইন থেকে উপকৃত হবেন?
লিঙ্কডইনে সবচেয়ে বেশি উপকার পেতে নিজের সিভি আপলোড করে “ওপেন” স্ট্যাটাস নির্বাচন করুন।
এতে করে হয়তো আপনাকে বেশ কিছু ইন্টারভিউয়ের জন্য ডাকা যেতে পারে। আর বিশেষ ব্যাপার হলো, এখানে মাঝখানে কোনো দালাল নেই। বরং কোম্পানিগুলো সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে।
লিঙ্কডইন দিয়ে সিঙ্গাপুরে কীভাবে চাকরি পাবেন?
নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- লিঙ্কডইনের ওয়েবসাইটে গিয়ে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিন।
- সেখানে আপনার সাম্প্রতিক প্রোফাইল আপলোড করুন। তারপর Jobs অংশে ক্লিক করুন। এবার সার্চবারে Singapore টাইপ করুন এবং যে তালিকা আসবে, সেখান থেকে Jobs সিলেক্ট করুন।
- Filter অপশনটি ব্যবহার করে চাকরির ধরন, কোন সেক্টর, অভিজ্ঞতা ইত্যাদি মানদণ্ডে চাকরিগুলো খুঁজে বের করুন। কোম্পানি যে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা ভালো করে পড়ে নিন, তাদের বিশেষ নির্দেশনাগুলোও দেখে নিন।
- আপনার পছন্দের চাকরি পেয়ে গেলে, Apply বাটনে ক্লিক করে কোম্পানির দেওয়া নির্দেশাবলি অনুসরণ করুন।
- ওই নির্দিষ্ট চাকরির জন্য কতজন আবেদন করেছে সেটাও দেখতে পারবেন। আবেদন করার পর যদি আপনার প্রোফাইল দেখে তাদের পছন্দ হয়, তারা ইন্টারভিউয়ের জন্য আপনার সাথে যোগাযোগ করবে।
মূল কথা হলো – চেষ্টা কখনোই ছেড়ে দেওয়া যাবে না
আবেদন করেও যদি ইন্টারভিউয়ের ডাক না আসে, তাহলে হতাশ হবেন না।
প্রতিদিন লিঙ্কডইন চেক করুন এবং উপরের পদ্ধতিতে চাকরি খুঁজতে থাকুন। নিত্যনতুন চাকরির আপডেট এতে দেওয়া হয়। যতগুলো চাকরি আপনার সাথে যায়, সবগুলোতেই আবেদন করুন।
এভাবে চেষ্টা করে গেলে অবশ্যই চাকরি পাবেন। লিঙ্কডইন ব্যবহার করে আপনি দালালকে পয়সা না দিয়েই সিঙ্গাপুরে চাকরি খুঁজতে সফল হবেন।
আরও পড়ুন
