লক্ষ লক্ষ টাকা খরচ করে এজেন্টের মাধ্যমে অনেকেই কাজের জন্য সিঙ্গাপুর আসেন। আবার কেউ কেউ দক্ষতা পরীক্ষা দিয়ে কাজ করতে আসেন।
সিঙ্গাপুরে কোন পাস বা পারমিট নিয়ে আসছেন তার ওপর নির্ভর করে কোম্পানিতে বেতন কেমন হবে। Shipyard, PCM ইত্যাদি পারমিট নিয়ে যারা সিঙ্গাপুরে আসেন তাদের বেতন S Pass এর তুলনায় কম হয়।
Shipyard, PCM ইত্যাদিতে বেতন SGD $500 থেকে SGD $1000 হলেও ‘S Pass’ এ SGD $3000 এর বেশি পাওয়া যায়।
তাই যারা শিপইয়ার্ড, PCM ইত্যাদির মতো কম বেতনের কাজ নিয়ে সিঙ্গাপুরে আসেন, তারা বেশি বেতনের ‘S Pass’-এর চাকরিতে বদল করতে চান।
এর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়।
ধরুন, আপনি কোম্পানিতে কাজ করার পাশাপাশি ডিপ্লোমা (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং…) করেছেন, নিজের ক্ষেত্রের সাথে মিল রেখে একটি পার্ট টাইম কোর্স করে সেখান থেকে সার্টিফিকেট নিন।
সিঙ্গাপুরে কোর্স করা দক্ষতা বাড়ানোর সাথে সাথে সাহায্য করবে।
বেতনের কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিন, আর কিছুটা নিজের উন্নতির জন্য জমান।
বর্তমান কোম্পানিতে কিছুদিন (২, ৩ বছর) কাজ করার সময় সিঙ্গাপুরের জব সার্চ ওয়েবসাইটগুলোতে নিজের ক্ষেত্রের উপযোগী ‘S Pass’ এর চাকরি খুঁজতে থাকুন।
সিঙ্গাপুরে থেকেই চেষ্টা করলে সিঙ্গাপুরের জব ওয়েবসাইটগুলোতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। আপনার দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি।
JobStreet, JobCentral, MyCareersFuture, Indeed, STJobs – এইসব জব ওয়েবসাইটে নিজের ক্ষেত্রের চাকরি খুঁজতে পারেন।
সেটা না হলে সিঙ্গাপুরের কোনও এজেন্টের মাধ্যমে ‘S Pass’ নেওয়ার চেষ্টা করতে হবে। শুধুমাত্র বিশ্বস্ত এজেন্টকেই টাকা দেবেন।
ওয়েবসাইট হোক বা এজেন্টের মাধ্যমে, ‘S Pass’-এ চাকরি নিতে হলে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার (MOM) থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
SGD $500 থেকে SGD $3000 বেতনে যাওয়া সহজ কাজ নয়, তাই MOM-এ আবেদন করা ‘S Pass’ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।
তাই বারবার চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টা কঠিন। এই পথে ‘S Pass’ নিয়ে সিঙ্গাপুরে কাজ করা লোকও আছে।
‘S Pass’ নিয়ে নতুন কোম্পানিতে কাজ করতে যাওয়ার সময় যেটা খুব জরুরি তা হলো, আগের পারমিট বাতিল করে আসা।
আরও একটা জরুরি ব্যাপার হলো, ২০২৪ সালে এস পাসের কোটা কমিয়ে দেওয়া হয়েছে।
তাই, কোন সেক্টরে কোটার সাইজ কত সেটা মাথায় রেখে চেষ্টা করা উচিত।
আরও পড়ুন
- ২০২৪ সালে সিঙ্গাপুরে কোন কোন পাস, পারমিটের জন্য কত টাকা বেতন দেওয়া হয়! সম্পূর্ণ বিবরণ!
- 2024 সালে সিঙ্গাপুরের শ্রমিকদের জন্য মেডিকেল টেস্টে নতুন নিয়ম! Unfit হওয়ার ঝুঁকি!
- 2024 সালে সিঙ্গাপুরে SOC (Safety) তে নতুন নিয়ম! ক্লাস, পরীক্ষা কিভাবে? পাস কিভাবে?
- ২০২৪ সালে সিঙ্গাপুরে যেতে কোন কোন Pass, Permit Visa-র জন্য কত (Approval) সময় লাগবে?
- সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?
