সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যেই আসি আমরা, আর এই সময়েটা যাতে ভালো আয়ের উৎস হয় সেটাই প্রধান লক্ষ্য।
ঠিক যেমন সিঙ্গাপুরের কোম্পানিতে কাজে যাওয়া কর্মীদের জন্য ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের (MOM) বিধিনিষেধ আছে, তেমনি কোম্পানিগুলোর জন্যও কঠোর নিয়ম রয়েছে।
সিঙ্গাপুরের ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের কিছু বিধি হয়তো সবার জানা নেই, আবার কোম্পানিগুলোর পক্ষে এই নিয়মগুলো লঙ্ঘন করার সুযোগও থেকে যায়।
তাই আসুন দেখে নিই, ইতিমধ্যে কোন কোন বিধি আছে এবং নতুন করে কী কী যোগ হয়েছে।
কাজে যাওয়ার মূল উদ্দেশ্য তো অর্থ উপার্জন। তাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে কোম্পানিকে মাসিক বেতন জমা দিতে হবে।
অর্থাৎ, মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যেই বেতন জমা হয়ে যেতে হবে।
এই তারিখের মধ্যে যদি বেতন না পান, তাহলে সরাসরি ম্যানপাওয়ার মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারেন।
দীর্ঘদিন বেতন বকেয়া থাকলে মন্ত্রণালয় কোম্পানির কাছ থেকে বেতন আদায় করে আপনাকে দেবে।
কোম্পানিতে কাজ করতে করতে শরীর খারাপ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে মেডিকেল সার্টিফিকেট দেবেন।
কোম্পানিতে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার পরে আপনি অসুস্থ থাকার দিনগুলোর জন্য কোম্পানিকে আপনার বেসিক বেতন দিতে হবে।
লাখ লাখ টাকা খরচ করে আমাদের বেশিরভাগই সিঙ্গাপুরে আসি। কিন্তু এই টাকার কোনোটাই এখানকার কোম্পানিকে যায় না।
ম্যানপাওয়ার মন্ত্রালয়ের নিয়ম অনুযায়ী, কর্মী নিয়োগের সময় কোনো টাকা নেওয়া যাবে না।
আপনার আইপি, এসওসি, মেডিকেল, লেভি, রিনিউয়াল ইত্যাদির খরচ কোম্পানিকেই বহন করতে হবে, এর জন্য আপনার কাছ থেকে তারা কোনো টাকা নিতে পারবে না। আপনি যা টাকা দেন, সবই এজেন্টের কাছে যায়।
ম্যানপাওয়ার মন্ত্রালয়ের নির্দেশিত মেডিকেল ইন্সুরেন্স কর্মীদের জন্য করিয়ে দিতে কোম্পানিগুলো বাধ্য।
এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাও কর্মীদের দিতে হবে কোম্পানিকে।
নির্দিষ্ট সময়ের জন্য আমরা সিঙ্গাপুরে কাজ করতে আসি। মানে এক বা দুই বছরের জন্য আমাদের পারমিট থাকে। এই সময়ের পরে দেশে ফেরার সময় আপনার টিকিটের খরচ কোম্পানিকেই দিতে হবে।
তাছাড়া, জোর করে কর্মীদের ওভারটাইম করানো যাবে না।
আর ওভারটাইম করালে বেসিক বেতনের দেড় গুণ পারিশ্রমিক দিতে হবে।
ওভারটাইমের নিয়মটা ছুটির দিনের নিয়মের মতোই। অর্থাৎ, রবিবার এবং ছুটির দিনে জোর করে কাজ করানো যাবে না।
এসব দিনে কাজ করালে বেসিক বেতনের চেয়ে বেশি দিতে হবে।
এসব নিয়ম কোম্পানি লঙ্ঘন করলে ম্যানপাওয়ার মন্ত্রণালয়ে অভিযোগ করার পূর্ণ অধিকার আপনাদের আছে।
তাই উপরের নিয়মগুলো কোম্পানি লঙ্ঘন করলে ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা সরাসরি অভিযোগ করতে পারবেন।
আরও পড়ুন
- ২০২৪ সালে সিঙ্গাপুরে কোন কোন পাস, পারমিটের জন্য কত টাকা বেতন দেওয়া হয়! সম্পূর্ণ বিবরণ!
- সিঙ্গাপুরে Over Time কাজের জন্য কত টাকা দেওয়া হয়? কীভাবে গণনা করা হয়? কত টাকা দিতে হবে!
- 2024 সালে সিঙ্গাপুরে SOC (Safety) তে নতুন নিয়ম! ক্লাস, পরীক্ষা কিভাবে? পাস কিভাবে?
- ২০২৪ সালে সিঙ্গাপুরে যেতে কোন কোন Pass, Permit Visa-র জন্য কত (Approval) সময় লাগবে?
- সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?
