Friday, June 12, 2026
HomeSingaporeসিঙ্গাপুরে বর্তমানে Safety Supervisor চাকরি, কোর্স কেমন? কত খরচ হবে? বেতন কত?

সিঙ্গাপুরে বর্তমানে Safety Supervisor চাকরি, কোর্স কেমন? কত খরচ হবে? বেতন কত?

সিঙ্গাপুরে কাজ করতে আসার অনেক উপায় আছে। এর মধ্যে স্কিলড টেস্ট, এস পাস এবং ই পাস পার্মিট অন্যতম।

এছাড়া অনেকে PCM, শিপইয়ার্ড এবং ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিঙ্গাপুরে আসেন। সিঙ্গাপুরে সেফটি সুপারভাইজার হিসেবে আপনাকে আপনার কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করার নির্দেশনা দিতে হবে এবং নিরাপত্তা বিধিগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।

যারা PCM, শিপইয়ার্ড বা ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে এসেছেন, তারা সাধারণত অন্যদের তুলনায় কম বেতন পেয়ে থাকেন।

তাই স্বাভাবিকভাবেই, সিঙ্গাপুরে কোর্স করে নিলে আপনি নির্দিষ্ট সময় কাজ করার পর বেতন বাড়ানোর সুযোগ পাবেন।

এই অবস্থায় অনেকের জন্য সেফটি সুপারভাইজার কোর্স একটি জনপ্রিয় পছন্দ। কারণ এই কাজ খুব বেশি কঠিন নয় এবং বেতনও আগের চেয়ে বেশি হয়।

সেজন্য আপনার লক্ষ্য হওয়া উচিত ৬ মাস বা ১ বছর কাজ করার পর কোর্সটি শেষ করে আরও ভালো পজিশনে কাজ পাওয়া।

সিঙ্গাপুরে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সেফটি সুপারভাইজার কোর্স করায়। আপনি যেখানে থাকেন তার কাছাকাছি কোন জায়গায় আপনার সুবিধামতো কোর্সটি করতে পারেন। জনপ্রিয় কয়েকটি প্রতিষ্ঠানের নাম নিচে দেওয়া হলো:

  • Eversafe Academy Pte. Ltd.
  • KBA Training Centre Pte Ltd
  • Absolute Kinetics Consultancy Pte Ltd (AKC)
  • Singapore Safety Training Centre (SSTC)
  • Management Development Institute of Singapore (MDIS)

সেফটি সুপারভাইজার কোর্সে খরচ পরতে পারে SGD $350 থেকে SGD $400। ফি নির্ভর করবে আপনি কোথা থেকে কোর্সটি করছেন তার উপর।

কোর্সের সময়কাল ৪ দিনের। তবে, যদি আপনি শুধুমাত্র সন্ধ্যায় পড়তে পারেন, তাহলে কোর্সের সময়কাল হবে ৮ দিন।

কোর্সের পরে আপনাকে পরীক্ষা দিতে হবে।

পরীক্ষাটি ইংরেজিতে হয়, তাই আপনাকে অবশ্যই ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে।

পরীক্ষায় পাশ করলে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। তারপর আপনি এই সার্টিফিকেটটি আপনার কোম্পানিতে নিয়ে গিয়ে সেফটি সুপারভাইজার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

সেফটি সুপারভাইজারদের অনেক দায়িত্ব থাকে। কারণ কোন দুর্ঘটনা ঘটলে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রথমেই জবাবদিহি করতে হয়। তাই কাজে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

সাধারণ একজন কর্মী থেকে একজন সেফটি সুপারভাইজার দিনে SGD $2 থেকে SGD $5 বেশি বেতন পান। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বাড়তে থাকবে।

এছাড়াও, সেফটি সুপারভাইজার হিসেবে কাজ করার পরে আপনি কোর্স করে আরও উচ্চ পদে যেতে পারেন।

সবসময় নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন এবং যতটা সম্ভব সামনে এগিয়ে যান।

আরও পড়ুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments