বিভিন্ন দেশ থেকে লোকজন বিভিন্ন কাজের জন্য সিঙ্গাপুরে আসেন। বিশেষ করে ইলেকট্রিক্যাল, এক্সকাভেটর অপারেটরের কাজগুলো বেশি দেখা যায়।
চলুন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরে ইলেকট্রিক্যাল কাজগুলো কেমন, কিভাবে যেতে হয় এবং কত বেতন পাওয়া যাবে।
ইলেকট্রিক্যাল কাজের জন্য আপনি ডিগ্রী নিয়ে বা না নিয়েও সিঙ্গাপুরে যেতে পারেন।
ডিগ্রীধারীরা S Pass এর মাধ্যমে সিঙ্গাপুরে যেতে পারে। S Pass নিয়ে যাওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন এজেন্টকে টাকা দেয়।
S Pass এ বেতন তুলনামূলক বেশি। তেমনি এজেন্টকে টাকা দেওয়ার সময় অনেক সাবধানে থাকতে হবে।
একইভাবে, স্কিলড টেস্টে পাশ করেও ইলেকট্রিক্যাল কাজের জন্য সিঙ্গাপুরে যাওয়া যায়। S Pass এর তুলনায় বেতন কিছুটা কম। কিন্তু, এখানে এজেন্টের মাধ্যমে হতাশ হওয়ার সুযোগ নেই।
নিচে সিঙ্গাপুরে ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রগুলো তালিকা আকারে দেওয়া হলো। এই কাজগুলো যদি জেনে থাকেন তাহলে সিঙ্গাপুরে ভালো বেতন পেতে পারেন।
Electrical Wiring, Single Phase, Three Phase, GI Conduit Pipe Installation, Metal Draining, PVC Casing, DB Box Installation, DB Box Termination, Single Line Diagram, Maintenance Troubleshooting, Cable Tray Installation, Wire Pulling জানা থাকলে ভালোই বেতন পেতে পারেন।
ইলেকট্রিক্যাল কাজের বেসিক বেতন SGD $18 থেকে SGD $20 হয়। ইলেকট্রিক্যাল ফিল্ডে অভিজ্ঞ ব্যক্তি SGD $35 থেকে SGD $40 প্রতিদিন পেতে পারেন।
ইলেকট্রিক্যাল সেক্টরের জন্য কনস্ট্রাকশন, বিল্ডিং মেইন্টেন্যান্সের মত কোর্সগুলো অনেক উপযোগী।
বিল্ডিং মেইন্টেন্যান্সের ফ্যাসিলিটি মেইন্টেন্যান্স কোর্স করে সিঙ্গাপুরে S Pass এ স্যুইচ করতে পারেন। তেমনি কনস্ট্রাকশনে কোরট্রেড, ডিপ্লোমা ইত্যাদি করা যায়।
এই কোর্সগুলো পড়ার সময় আপনার বেতন ও বেড়ে যাবে।
এরপর সিঙ্গাপুরে যে কাজটির জনপ্রিয়তা অনেক সেটি হল হাইড্রোলিক এক্সকাভেটর অপারেটর। এই কাজটির জন্য আলাদা কোর্স আছে।
এক্সকাভেটর অপারেটরের জন্য বিসিএ (BCA), ফাউন্ডা ইত্যাদির মত জায়গায় কোর্স পড়া যায়। এটার খরচ SGD $2200 থেকে SGD $2700 এর মধ্যে। পাব (PUB) কোর্সও করতে হয়।
কাজের ফাঁকেও পড়া যায়। অর্থাৎ, রবিবার পড়তে পারেন। প্রতি সপ্তাহে রবিবার পড়লে ৯ সপ্তাহের মধ্যে এই কোর্স শেষ করতে পারেন।
এক্সকাভেটর অপারেটরের প্রতিদিনের শুরুর বেতন SGD $30 । ওভারটাইম অনেকটাই কমন। এক্সকাভেটর অপারেটরের কাজগুলো বেশিরভাগ রাতের বেলা করা হয়। ওভারটাইমের বেতন SGD $5 থেকে SGD $6 এর মত হবে।
এছাড়াও, অভিজ্ঞ ব্যক্তি প্রতিদিন SGD $45 পর্যন্ত আয় করতে পারেন।
এক্সকাভেটর অপারেটরেরও নানা ফিল্ড রয়েছে। তাই, নিজের পছন্দমত ফিল্ড সিলেক্ট করে সেটা নিয়ে কোর্স করে এক্সকাভেটর অপারেটর হতে পারেন।
আরও পড়ুন
- ২০২৪ সালে সিঙ্গাপুরে কোন কোন পাস, পারমিটের জন্য কত টাকা বেতন দেওয়া হয়! সম্পূর্ণ বিবরণ!
- সিঙ্গাপুরে বর্তমানে Safety Supervisor চাকরি, কোর্স কেমন? কত খরচ হবে? বেতন কত?
- সিঙ্গাপুরে S Pass process কেমন হয়? কীভাবে কর্মী নিয়োগ করা হয়? S Pass-এ কীভাবে যেতে হয়!
- ২০২৪ সালে সিঙ্গাপুরে যেতে কোন কোন Pass, Permit Visa-র জন্য কত (Approval) সময় লাগবে?
- সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া যায়? খরচ কত? নতুন নিয়ম কী কী?
