Friday, June 12, 2026
HomeSingaporeসিঙ্গাপুরে S Pass process কেমন হয়? কীভাবে কর্মী নিয়োগ করা হয়? S...

সিঙ্গাপুরে S Pass process কেমন হয়? কীভাবে কর্মী নিয়োগ করা হয়? S Pass-এ কীভাবে যেতে হয়!

অনেকেই S Pass নিয়ে সিঙ্গাপুরে কাজ করতে যেতে পছন্দ করেন।

কিন্তু সবাই S Pass নিয়ে যেতে পারে না। এর কারণ হল S Pass এর জন্য নির্দিষ্ট কোটাতেই শুধু লোক নেবে। তাই যারা S Pass পায় না, তারা অন্য পাসের মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারে।

তবে S Pass নিয়ে সিঙ্গাপুরে গেলে প্রথম দিকে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার (MOM) যে বেতন নির্ধারণ করে দেয়, সেরকম বেতন দেওয়া হয় না।

অর্থাৎ, S Pass-এর জন্য বেতন SGD $3,000 এর বেশি। কিন্তু প্রথমে বেতন কমই দেওয়া হবে।

এমনকি যারা Work Permit নিয়ে যায়, তারাও কিন্তু S Pass এর বেতন পেতে পারে। তবে, যারা Work Permit নিয়ে আছে তারা সিঙ্গাপুরে থেকে প্রয়োজনীয় কোর্স করে দক্ষতা বাড়িয়ে আরও বেশি উপার্জন করতে পারে।

চলুন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরে S Pass পাওয়ার প্রক্রিয়াটা কেমন।

ভালোভাবে শিক্ষিত হলে S Pass নেওয়া যায়। যারা ডিগ্রী, এমএসসি করেছেন তারা S Pass নিয়ে যেতে পারেন।

কিছু লোক সিঙ্গাপুরের জব সার্চ ওয়েবসাইটগুলোর মাধ্যমে S Pass নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, এটা সবার পক্ষে সম্ভব হয় না।

বেশিরভাগ লোক যদি S Pass নিয়ে যেতে চায়, তাহলে এজেন্টের কাছে যায়।

এজেন্টের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ওরা প্রথমে সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনার ডকুমেন্টস নিয়ে সিঙ্গাপুরের এজেন্টের কাছে পাঠিয়ে কাজ রেডি করিয়ে নেবে।

তারপর ওরা কোম্পানির রিকোয়ারমেন্টস পাঠাবে। সেটাতে আপনার ডকুমেন্টের সাথে মিল থাকলে ওই কাজের জন্য আপনি যেতে পারবেন।

এই জায়গায় আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। প্রথমেই কখনো বেশি টাকা দিয়ে দেবেন না।

কারণ এখন এই কাজ করে প্রচুর প্রতারক বেড়েছে। ওদের একটাই উদ্দেশ্য, আপনার কাছ থেকে যেনতেনভাবে টাকা নেওয়া।

প্রতারকরা কোম্পানির রিকোয়ারমেন্ট হিসেবে রেডি বানিও দিতে পারে। তাই, সাবধান।

বর্তমানে এজেন্টরা S Pass নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার জন্য ক্যাশে ৪ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে।

প্রথমেই পাসপোর্ট চাইলে দেবেন না। কারণ ওরা এটা নিয়ে কোনো রকম রেজিস্ট্রেশন করছে বলে আপনার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করবে।

এজেন্ট যদি ঠিকভাবে কাজ করে, তাহলে আপনার ডকুমেন্ট সিঙ্গাপুরে পাঠানো হবে এবং আপনার ইন্টারভিউ নেওয়া হবে।

তারপর, Ministry of Manpower-এ জবের জন্য অ্যাপ্লাই করতে বলবে। এজেন্ট যদি সঠিকভাবে কাজ করে, তাহলে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারের ওয়েবসাইটে পাসপোর্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

৩ সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। বেশি হলে ৪ থেকে ৬ সপ্তাহ লাগে। রেজাল্ট পাস হওয়ার সাথে সাথেই IP আসবে।

IP পাওয়ার পরে এজেন্টের টাকা দিয়ে সিঙ্গাপুর যেতে পারেন। এভাবেই S Pass এর প্রক্রিয়া হয়ে থাকে।

তবে ২০২৪ সালে S Pass এর কোটা নির্ধারণ করে দেওয়ার কারণে S Pass নিয়ে সিঙ্গাপুর যাওয়া লোকের সংখ্যা কমে গেছে। তাই, টাকা দেওয়ার আগে সবকিছু ভালোভাবে রিসার্চ করে নিন।

S Pass নিয়ে সিঙ্গাপুরে এক বছর কাজ করা যায়। আরও কাজ করার দরকার হলে S Pass রিনিউ করা যায়। অথবা, অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করা যায়।

এই S Pass এর কাজের জন্য এখন অফার লেটারের নামে স্ক্যাম চলছে। তাই, এই ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। সবকিছু যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

আরও পড়ুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments